সিসিটিভি বিষয়ক ছোট্ট একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ন টিপ দিয়ে শুরু করি। যখনই আইপি ক্যামেরার কাজ করবেন, NVR থেকে Camera পর্যন্ত যে ল্যান ক্যাবলটি তৈরি করবেন সেটা চোখ বন্ধ করে CrossOver Cable বানিয়ে কাজ করবেন। তাহলে পিজিক্যালি ক্যাবলের কারণে ক্যামেরা বা অন্যান্য ডিভাইস না পাওয়ার মতো সমস্যায় পড়বেন না।
এছাড়া দুটো কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক সুইচ বা হাব ব্যবহার না করে শুধুমাত্র CrossOver Cable ব্যবহার করে ল্যান তৈরি করা যায়। উল্লিখিত কাজগুলো ছাড়াও নেটওয়ার্কিং সেক্টরে CrossOver Cable প্রচুর প্রয়োজন হয়। আজকে আপনাদের শেখাবো কিভাবে CrossOver Cable তৈরি করতে হয়। একটি ল্যান ক্যাবলের মান যেমনই হোক না কেন, এর ভেতর ৪টি গ্রুপে ৬টি ক্যাবল থাকে। কমলা-সাদা, কমলা, সবুজ-সাদা, সবুজ, নীল-সাদা, নীল, খয়েরী-সাদা, খয়েরি।
ভালো মানের ক্যাবলগুলোতে তামার পরিমাণ হয় বেশি তাই প্যাকেট লস হয় অনেক কম। তামা (কপার) যত বেশি হবে ক্যাবলের মান ও মূল্য তত বেশি বাড়বে।
সাজেশান :
বাজারে অনেক ক্যাবল পাবেন ১০টাকা থেকে শুরু করে ৫০টাকা পর্যন্ত। এর থেকে বেশিও পাওয়া যাব, তবে খুচরা ব্যবসায়ীদের কাছে হয়তো পাবেন না। পুরো বক্স অর্থ্যাৎ ৩০৫ মিটার ক্রয় করতে হবে। আপনার একেবারে নিম্নমানের ক্যাবল ক্রয় করবেন না। বাংলাদেশের বাজারে এখন Hikvision এবং Dahua এ দুটো ব্র্যান্ডের ক্যাবল পাওয়া যায়। কমলা রঙ বা ভালো মানের ক্যাবলগুলোতে তামার পরিমাণ হয় বেশি তাই প্যাকেট লস হয় অনেক কম। তামা (কপার) যত বেশি হবে ক্যাবলের মান ও মূল্য তত বেশি বাড়বে। এই ব্র্যান্ড দুটোর সাদা রঙের ক্যাবলগুলো একটা কম মূল্যের। একেবারে খারাপ হবে না। আরো কয়েকটি ব্র্যান্ড রয়েছে। যাচাই করে ক্রয় করবেন। আমাদের একটি ব্লগ রয়েছে এই সংশ্লিষ্ট, পড়ে দেখতে পারেন- রাউটার ও ইন্টারনেট নিয়ে আমাদের কিছু ভুল ধারণা। আর হ্যাঁ ক্যাবল তৈরির সময় ডান হাতে ধরে ক্যাবলগুলো সোজা করে বাম হাতে দিয়ে চেপে ধরবেন। অর্থ্যাৎ আপনি যে ক্যাবগুলো একটার পর একটা মেলাবেন সেটা যেন বাম হাতে থাকে।
চলুন শুরু করি-
ক্যাবল তৈরি করতে আপনার প্রয়োজন হবে, ১. একটি ক্রিম্পার মেশিন ২. কানেক্টর ৩. কিছু নেটওয়ার্কিং ক্যাবল

ছবিটি লক্ষ করুন। দুটো কানেক্টর দেখতে পাচ্ছেন। প্রথম কানেক্টরটিতে যা আছে দ্বিতীয় কানেক্টরটিতেও তাই আছে তবে ৪টা সংযোগ ব্যতিত। আপনি দেখতে পাচ্ছেন, প্রথম ও দ্বিতীয় কানেক্টরের মধ্যে ৪ + ৪ = ৮টি সংযোগ বা পিন আমরা একটু বড় করে দেখিয়েছি। এ ৮টি কানেক্টরই আমাদের প্রয়োজনীয় ব্যাপার। এই ৮টি ক্যাবলই আমাদের কাজে প্রয়োজন হয়।
কানেক্টর : প্রথমটি (বায়ে)
১. কমলা-সাদা
২. কমলা
৩. সবুজ-সাদা
৪. নীল
৫. নীল-সাদা
৬. সবুজ
৭. খয়েরী
৮. খয়েরী-সাদা
কানেক্টর : দ্বিতীয় (ডানে)
১. সবুজ-সাদা
২. সবুজ
৩. কমলা-সাদা
৪. নীল
৫. নীল-সাদা
৬. কমলা
৭. খয়েরী
৮. খয়েরী-সাদা

মনে রাখার জন্য যা করবেন :
১নং ছবির প্রথম কানেক্টরটি একটু খেয়াল করুন। কোন রঙের পর কোন রঙের ক্যাবল বসানো হয়েছে। ১নং, ২নং, ৩নং এবং ৬নং ক্যাবলগুলো প্রথম কানেক্টরে যেভাবে লেগেছে দ্বিতীয় কানেক্টরে গিয়ে সেই ১নং, ২নং, ৩নং এবং ৬নং ক্যাবলগুলো একটু পরিবর্তন হয়েছে। বাকি যে ৪নং, ৫নং, ৭নং এবং ৮নং ক্যাবলগুলো কিন্তু দুটো কানেক্টরে একই রকম রয়েছে। কোন ধরণের পরিবর্তন হয় নি। তাহলে আপনে চোখ রাখতে হবে ৪টার ক্যাবলের দিকে।
সহজ হিসাব :
এক. প্রথম কানেক্টরের ১নং ক্যাবল কমলা-সাদা ও ২নং কমলা গিয়ে লাগবে দ্বিতীয় কানেক্টরের ৩নং সবুজ-সাদা ও ৬নং সবুজ ক্যাবলের স্থানে।
দুই. প্রথম কানেক্টরের ৩নং সবুজ-সাদা ও ৬নং সবুজ ক্যাবল গিয়ে লাগবে দ্বিতীয় কানেক্টরের ১নং কমলা-সাদা ও ২নং কমলার স্থানে।
ছবি-২ আরো লক্ষ্য করুন।
আচ্ছা বাকি ৮টি ক্যাবল কি কাজে লাগে জিজ্ঞেস করবেন না? ওই ৮টি ক্যাবলও কাজে লাগে। POE (Power Over Ethernet) ১২ ভোল্ট ডিসি বিদ্যুৎও পাঠানো হয় রাউটার কিংবা সিসি ক্যামেরা। ওই রাউটার বা সিসিটিভিতে নতুন করে পাওয়ার অ্যাডাপ্টারের সংযোগ প্রয়োজন হবে না।
