নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক বন্ধ রাখবেন যেভাবে!

Share

সারা বিশ্বে Facebook প্রতিষ্ঠানটির ব্যবহারকারীর দিক দিয়ে তৃতীয়। পৃথিবীর সব চাইতে জনপ্রিয় এ সোশাল মিডিয়ায় ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে দিন দিন। ফেসবুকের বর্তমান ব্যবহারকারীর সিংহভাগই স্মাটফোন হতে ব্যবহৃত হচ্ছে। ফেসবুক যেমন আমাদের অভ্যন্তরীণ সহযোগিতা ও যোগাযোগ রক্ষা করছে বিপরীত দিক থেকে ফেসবুকে তরুণ সমাজ অযথা সময় নষ্ট করছে। এতে সামাজিক ও ব্যক্তিগত প্রভাব পড়ছে। এছাড়া অনৈতিকভাবে একের সাথে অন্যের মনোভাব বা অযাচিত কার্যক্রমের জন্য ফেসবুকের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। স্মাটফোনে ডেটা নাই বা চার্জও হয়তো খুব একটা নেই। তবুও ফেসবুকের আসক্তি এমন পর্যায়ে গিয়ে পৌছেছে যে, অযথা ফেসবুক অ্যাপ চালু করছি বার বার। স্ক্রোল করছি বার বার পুরোনো সব নিউজ ইত্যাদি। ম্যাসেঞ্জারের একই চ্যাট বার বার দেখছি ইত্যাদি।

ব্যবসা, যোগাযোগ ও উন্নয়নমূলক কার্যক্রমে ফেসবুক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের মেয়েরা স্বনির্ভর হচ্ছে নিজেদের ভূমিকায়। ফেসবুকে এতো ব্যবহারকারী যে অল্প সময়ে যে কোন পণ্য গ্রাহকের কাছাকাছি তুলে ধরা যায়। আমাদের এমন অনেক স্কুল বন্ধু আছে যাদের সাথে অনেক দিন কথা-বার্তা নেই। অথবা মোবাইল নম্বর থাকলেও যোগাযোগ নেই। সর্বোচ্চ বছরে একবার হয়তো ফোন দেয়া-নেয়া হয়। এমন সম্পর্কগুলোর জন্য ফেসবুক গুরুত্বপূর্ণ।

আমাদের ব্লগটি যারা ফেসবুকে অতিরিক্ত সময় নষ্ট করছেন বা ফেসবুকের আসক্তি থেকে বের হতে পারছেন না তাদের জন্য। স্মাটফোন থেকে ফেসবুক ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখতে পারেন ফেসবুক এবং প্রতিদিন বা প্রতি সপ্তাহে কতটুকু সময় কাটাচ্ছেন ফেসবুকে। এমন অনেক ফিচার রয়েছে ফেসবুক অ্যাপের ভেতরই।

প্রথমে দেখে নিতে পারেন, কতটুকু সময় কাটিয়েছেন ফেসবুকে এবং সে সময় রাতে কতক্ষণ এবং দিনে কতক্ষণ :

ফেসবুক অ্যাপে প্রবেশ করুন (অ্যান্ড্রয়েড এবং iOS এর জন্য একই পন্থা)। আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করলে নিচের ছবিটি দেখতে পাবেন।

1
ছবি-১

Settings & Privacy থেকে Your time on Facebook-এ প্রবেশ করুন। নিচের ছবিটির স্ক্রিন দেখতে পাবেন।

2
ছবি-২

See your time এবং Manage your time নামে দুটো ট্যাব দেখতে পাচ্ছেন। See your time থেকে ফেসবুকে কাটানো সময় সম্পর্কে জানতে পারবেন এবং Manage your time থেকে দিনের কোন সময়টা ফেসবুক ব্যবহার করতে চাইছেন সেটা দেখিয়ে দেয়া যাবে। See your time থেকে See Time বাটন চাপুন। নিচের ছবির মতো স্ক্রিন দেখতে পাবেন।

3
ছবি-৩

ছবিতে দিন অনুযায়ী বার দেখতে পাচ্ছেন। Average this week এবং Average last week কতোক্ষন সময় কাটিয়েছেন সেটা দেখতে পাবেন। এভাবে এ পেইজটিকে বায়ে স্ক্রোল করলে (তিনটি বৃত্ত দেখতে পাচ্ছেন, এর ৩টা পেইজ আছে) দিন এবং রাতের ব্যবহারের তথ্য দেখতে পাবেন। আরে একটা তথ্য রয়েছে- আপনি ফেসবুক কতবার চালু ও বন্ধ করেছেন, সেটাও দেখতে পারবেন।

চলুন এবার দেখে নেই কিভাবে ফেসবুক নির্দিষ্ট সময় বা দিন আকারে বন্ধ রাখা যায়-

Manage your time থেকে See Tools বাটন চাপুন। নিচের ছবির মতো স্ক্রিন দেখতে পাবেন।

4
ছবি-৪

তীর চিহ্নিত বাটনে ক্লিক করে Scheduled Quiet Mode চালু করার পর নিচের ছবির মতো স্ক্রিন দেখতে পাবেন।

5
ছবি-৫

উপরের ছবিটি ভালো করে লক্ষ্য করুন। Start time, End time এবং Days দেয়া আছে। Start time এবং End time থেকে ফেসবুক চালু ও বন্ধ রাখার সময়টা সিলেক্ট করুন (২৪ ঘন্টার ফরম্যাট অনুযায়ী। Days গুলো চেপে চেপে সিলেক্ট করুন। সিলেক্ট করা দিনগুলো নীল রঙ আকার ধারণ করবে।

ব্যস্ হয়ে গেল, ছবি-৫ লক্ষ্য করুন একটি লাল রঙের তীর চিহ্ন দেয়া আছে। ওই তীর চিহ্নে চেপে ফেরত আসুন। এই মুহুর্তে আর কোন কাজ নেই। আপনার সিলেক্ট করা সময়ে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। নিচের ছবির মতো স্ক্রিন দেখে বুঝতে পারবেন ফেসবুক মুহুর্তে বন্ধ রয়েছে।

6
ছবি-৬

তবে জরুরী কাজ তো থাকেই, সেই জন্য ফেসবুক থেকে সময় ম্যানেজ করার জন্য নিচে একটি বাটন দেখতে পাবেন। Manage Quiet Mode – থেকে ফেসবুক ইমাজেন্সি ১৫ মিনিটের জন্য ব্যবহার করতে পারবেন এবং Quiet Mode থেকে Scheduled Quiet Mode স্থায়ী ভাবে বন্ধও করতে পারবেন।

Manage
Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News