ছবির সাইজ কমিয়ে ফেলুন সফটওয়্যার ছাড়াই

Share

আজকে আমরা দেখবো www.tinypng.com সাইট ব্যবহার করে কিভাবে ছবির সাইজ কমানো যায়। এ ব্লগপোস্ট ছাড়াও এ টপিকের উপর আমাদের চ্যানেলে একটি ভিডিও টিউটোরিয়াল আছে, যা কি না এ পোস্টের শেষে অ্যাটাস করা থাকবে।

ব্রাউজারে গিয়ে টাইপ করুন www.tinypng.com উপরের ছবির মতো করে পেইজটি দেখতে পাবেন।

আমরা এ সাইটের মাধ্যমে ছবি সাইজ কমাবো। উপরের স্ক্রিনশর্টটি ভালো ভাবে লক্ষ্য করলে অনেক কিছুই বুঝতে পারবেন। WebP, PNG এবং JPEG ফরম্যাটের ফাইল সাপোর্ট করবে এ সাইট এবং প্রতিটি ফাইলের সাইজ সর্বোচ্চ ৫ মেগাবাইট পর্যন্ত হতে হবে। আপনি এভাবে এক সাথে ২০টি ফাইল এক সঙ্গে কমপ্রেস করতে পারবেন। ২০টি ফাইল কমপ্রেস করার পর আবার ২০টি করতে ফাইল কমপ্রেস করতে পারবেন।

Screenshot 2022 11 16 125548 1

উল্লিখিত ছবির ডট ডট বর্ডারের ভেতর ক্লিক করে আপনার ফাইলটি দেখিয়ে দিন।

Screenshot 2022 11 16 143640

এখানে ৩টি ফাইল আপলোড করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছে তৃতীয় PNG ফাইলটির মূল সাইজ ৩৩.৯কেবি থেকে কনপ্রেস করে ১০.৭কেবি করা হয়েছে। এটি প্রায় ৬৮% কমপ্রেস করা হয়েছে। এখানে মূল ফাইলটি এবং কমপ্রেস করা ফাইলটি একসাথ করলে বুঝতে পারবেন না কোনটি কমপ্রেস করা আর কোনটি মূল ফাইল।

আরেকটি তথ্য দিয়ে রাখি,TinyPNG সাইটের কিন্তু একটি WordPress প্লাগ-ইন আছে। এটি ইন্সটল করা থাকলে WordPress-এ আপলোড করার সময়ই সে ছবিগুলোতে কমপ্রেস করেই আপলোড করবে। আপনাকে আলাদা আলাদা করেই কমপ্রেস করতে হবে না।

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News