গুগলের যে অ্যাপগুলো আপনার জীবনকে সহজ করবে

Share

কতো তথ্য আমাদের মনে রাখতে হয়, হিসেব করে চিন্তা করলে মনে রাখা সম্ভবও না। পাসওয়ার্ড, সাধারণ নোট, ব্যাংকের হিসাব নম্বর, হাজার হাজার মোবাইল নম্বর, পণ্যের সিরিয়াল নম্বর, কাজের সিডিউল। এভাবে হিসেব করতে বসলে এ লিস্ট হয়তো বা শেষ হবে না। আজকে আমরা আমাদের প্রত্যেহ জীবনে সহায়তা করে এমন অ্যাপগুলো নিয়ে আলোচনা করবো।

এ অ্যাপগুলোর ওয়েব, অ্যান্ড্রয়েড ও আইফোন ভার্সনে পাবেন। এর ফলে আপনি যে কোন প্ল্যাটফর্ম থেকে অ্যাপগুলো অ্যাকসেস নিতে পারবেন। উদাহরণ স্বরূপ- Google Keep-এ কোন তথ্য অ্যান্ড্রয়েড থেকে সেভ করলে সে তথ্য ব্যবহারকারীর ডেস্কটপ থেকে পুনরায় ব্যবহার করতে পারবেন ।

Google Keep: এটি একটি নোট অ্যাপ। এ অ্যাপে যে কোন ধরনের তথ্য রাখতে পারবেন। নোটের মধ্যে নাম্বারিং সিস্টেম করতে পারবেন, ছবি যোগ করতে পারবেন, ক্যাটেগরি আকারেও তথ্য সাজিয়ে রাখতে পারবেন। এ নোট আবার অন্য Google Keep ব্যবহারকারীর সাথে শেয়ারও করতে পারবেন। ব্যবহার করলে আরো বিস্তারিত জানতে পারবেন।

Google Calendar : ক্যালেন্ডার মানেই তো বুঝতে পেরেছেন। এতে তারিখ, সময় ব্যাপার স্যার। দিন, মাস, বছর আকারে ক্যালেন্ডার দেখতে পাবেন। আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ অর্থ্যাৎ দেশীয় ছুটিগুলো দেখতে পাবেন। এছাড়া এখানে সিডিউল অ্যাড করতে পারবেন। আপনি আগামি ৫দিন পর কি করবেন তার রিমাইন্ডার দিয়ে রাখতে পারবেন। Google Calendar আপনার ওই নির্দিষ্ট সময়ে অ্যালার্মের মাধ্যমে আপনাকে জানান দিবে।

Google Mail (Gmail) : গুগল মেইল যাকে আমরা জিমেইল বলি। এখানে আপনার সকল প্রতিনিয়ত মেইলগুলো থাকে। মেইল পাঠানো, গ্রহন করা, ড্রাফট রাখা ইত্যাদি কাজ করা যায়।

Google Photos : গুগল ফটো যখন আসে তখন আনলিমিটেড জায়গা নিয়ে ছবি অটো মেটিক্যালি জমা হতো। আপনি মোবাইলে ছবি তুললেন সে ছবি অটো ব্যাকআপন থাকতো আপনার জিমেইল হতে প্রাপ্ত গুগল ফটোতে। গুগল যে ডিফল্ড স্টোরেজ আগে দিয়েছিল ড্রাইভের জন্য সে পরিমাণ জায়গা ছাড়া গুগল নতুন করে আর স্টোরেজ দিচ্ছে না। অ্যাপের ছবিগুলো ডেস্কটপ কম্পিউটারে ওপেন করতে পারবেন www.photos.google.com-এ ঠিকানার মাধ্যমে।

Google Contacts : অ্যান্ড্রয়েড বা আইফোন যেটিই ব্যবহার করেন না কেন, গুগল ইমেইল অ্যাড্রেস যদি আপনার ফোনে সেটআপ করা থাকে, তাহলে নতুন কন্ট্রাক্ট (ফোন নম্বর), আগের নম্বরগুলো ফোনে ডিসপ্লে করা থেকে শুরু করে বেশ কিছুই করতে পারবেন। এতে একটা সুবিধা হলো সবগুলো নম্বর আপনার ইমেইল অ্যাকাউন্টের কন্ট্রাক্টে থাকবে। আপনি যখনই ফোন পরিবর্তন করে নতুন মোবাইলে পুনরায় ইমেইল সেটআপ করলেই সবগুলো নম্বর চলে আসবে। মজার ব্যাপার হচ্ছে সেটা অ্যান্ড্রয়েড বা আইফোন হোক, কোন সমস্যা নাই।

Google Drive : গুগল ড্রাইভ খুব দরকারি একটি একটা অ্যাপ। এখানে আলোচনা করা অ্যাপগুলো ইন্সটল করা না থাকলেও এটি আপনার লাগবেই। এটা মূলত একটি বাক্স। এখানে আপনি যা যা রাখতে চান, তাই রাখতে পারেন। ছবি, ডকুমেন্ট, নম্বর ইত্যাদি। এতে ক্যাটাগরি জন্য তৈরি করতে পারেন ফোন্ডার। আবার সেই ফোন্ডার সাধারণ মানুষের সাথেও শেয়ার করতে পারেন।

Google Forms : ধরুন আপনি একটি কোচিং সেন্টার চালু করলেন। এখন আপনি চাইছেন সব স্টুডেন্ট তাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, রক্তের গ্রুপ ইত্যাদি দিয়ে একটি অনলাইন ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করবে। তাহলে আপনি গুগল ফর্ম ব্যবহার করতে পারবেন। https://docs.google.com/ এ ঠিকানায় গিয়ে একটা ফর্ম নতুন করে তৈরি করে, সেটা মুডিফাই করে আপনি একটি ফর্ম পূরণ করতে পারেন। পূরণ করা শেষে গুগল থেকে আপনাকে একটি লিঙ্ক দিবে, সেটা শেয়ার করবেন। স্টুডেন্টরা যার যার তথ্য দিয়ে ফর্ম পূরণ করবে। এভাবে আপনার স্টুডেন্টের সবগুলো তথ্য আপনার কাছে নিতে পারেন। সে তথ্যগুলো আবার Google Sheet (Excel), Google Doc (Word)-এ দেখতে ও ডাউনলোড করতে পারবেন।

Google Maps : অপচিরিত কোন জায়গায় যাবেন, কেমন হবে জায়গাটা, কতো দূর হতে পারে বা রেল/বাস স্ট্যান্ড হতে রহিমের বাড়ি কতো দূর হতে পারে ইত্যাদি আপনি গুগল থেকে দেখে নিতে পারে। বাসে, হেঁটে বা বাইক যে পন্থাতেই যান না কেউ, সে অনুযায়ী আপনাকে সময় বলে দিবে। উন্নত শহরগুলোতে আরো বেশ কিছু সাহায্য পাবেন- যেমন- এই রোডে কোন কোন বাসগুলো চলাচল করে, বাসের ভাড়া কতো ইত্যাদি। এটি সুযোগগুলো কোলকাতায় ব্যবহার করা হয়েছিল। বিস্তারিত জানতে https://www.google.com/maps

Google Translator : এক ভাষাকে অন্য ভাষায় রূপান্তর করার জন্য গুগল ট্রান্সলেটর খুব জনপ্রিয়। বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে হিন্দি, চায়না বা জাপানি মোটামুটি সব ভাষাতেই ট্রান্সলেট করতে পারেন। ডেস্কটপ থেকে প্রবেশ করার জন্য টাইপ করুন https://translate.google.com/

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News