এই কম্পিউটার শর্টকাটগুলো আপনাকে করবে আরো স্মার্ট

Share

কম্পিউটারে ৯০ শতাংশ কমান্ড আমরা সরাসরি নির্দেশনা দিয়ে থাকি মাউসের মাধ্যমে। সেই মাউস ওয়্যার হোক বা ওয়্যারলেস। কিন্তু যারা অনেক দিন ধরে কম্পিউটার ব্যবহার করে থাকেন বা কম্পিউটার পেশায় যুক্ত তারা প্রায়ই তাদের প্রত্যহ কম্পিউটার অপারেশানে অনেক ছোট ছোট কমান্ডের মাধ্যমে সমাধান করে থাকেন। যেমন ধরুন- আপনি Microsoft Word চালু করবেন। সাধারণত আপনি হয়তো টাস্কবারে শর্টকাট করে রাখেন প্রোগ্রামটি বা Program files থেকে Microsoft Office ফোল্ডার হয়ে Microsoft Office Word ক্লিক করে প্রোগ্রামটি চালু করি। এভাবে আমরা ড্রাইভ চালু করি, Control Panel, Run বা অনেক ধরণের প্রোগ্রাম ক্লিক করে চালু করে থাকি। যা কি না সময়স্বাপেক্ষ।

কম্পিউটারকে যে আরো স্মার্টভাবে ব্যবহার করা যায় সেটা নিয়ে কথা বলব। গুরুত্বপূর্ণ বা বহুল ব্যবহৃত প্রোগ্রামগুলোকে আমরা দ্রুত অল্প সময়ে শর্টকাট কমান্ডের মাধ্যমে কিভাবে চালু করবেন সেটা নিয়ে আলোচনা করব। চলুন কোন শর্টকাট কমান্ডগুলো কম্পিউটারে ব্যবহার করে স্মার্টনেস বাড়াবেন সেই ট্রিক্‌সগুলো দেখে নেয়া যাক।

প্রতিটি কমান্ড Run প্রোগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। সচারচর ব্যবহার হয় শুধুমাত্র এমনসব কমান্ড দেখানো হয়েছে এ ব্লগে। নিম্নোক্ত নির্দেশনা ছাড়াও প্রচুর শর্টকাট কমান্ড রয়েছে, যেগুলো ব্যবহার করে প্রোগ্রামগুলোকে আরো দ্রুত চালু করা যায়। এই কম্পিউটার শর্টকাটগুলো আপনাকে করবে আরো স্মার্ট।

প্রতিটি Windows অপারেটিং সিস্টেমে Run প্রোগ্রামটি রয়েছে, সেটা Windows XP হোক Windows 7 । Run এ প্রোগ্রামগুলোর কিছু নির্দিষ্ট নাম ব্যবহার করে কীবোর্ড থেকে Enter বা OK চেপে সরাসরি চালু করা যাবে। এই RUN কে কিভাবে শর্টকাট চালু করবেন, ছবি-১ দেখুন।

run shortcut
ছবি-১

START (Windows) Key এবং R চাপলেই RUN প্রোগ্রামটি চালু হবে। ছবি-১ স্ক্রিনটি ভাল করে লক্ষ্য করুন। সবকিছু ঠিক থাকলে ছবি-২ এর মতো স্ক্রিন দেখতে পাবেন।

Run
ছবি-২ : Run

RUN প্রোগ্রামের Open ফিল্ডে কলাম-২ এর অক্ষর লিখুন এবং কীবোর্ড থেকে Enter চাপুন। সঙ্গে সঙ্গে ওই নির্দিষ্ট প্রোগ্রাম বা ব্রাউজারটি চালু হয়ে যাবে।

কলাম-১ (প্রোগ্রামের নাম)কলাম-২ (প্রোগ্রামের শর্টকাট কমান্ড)
Microsoft Office WORDwinword
Microsoft Office EXCELexcel
Microsoft Office POWERPOINTpowerpnt
Microsoft Paintmspaint
Google Chromechrome
Mozilla Firefoxfirefox
Adobe Photoshopphotoshop
Adobe Illustratorillustrator
Control Panelcontrol
Programs & Featuresappwiz.cpl
নির্দিষ্ট কোন ড্রাইভে প্রবেশd: / e: / f: / (যে ড্রাইভে যেতে চান ওই ড্রাইভের নাম লিখুন)
টেবিল-১

এছাড়াও বেশ কিছু শর্টকাট কমান্ড রয়েছে সেগুলো ইন্টারনেট ব্রাউজারগুলো ব্যবহার করার সময় আমাদের কাজে লাগে। এই শর্টকাট কমান্ডগুলো Google Chrome, Mozilla Firefox, Edgeসহ প্রায় প্রতিটি ব্রাউজারেই একই রকম।

f5চালুকৃত পেইজটি রিলোড করার জন্য ব্যবহৃত হয়
ctrl + tব্রাউজারে প্রবেশ থাকাবস্থায় নতুন ট্যাব চালু করার জন্য ব্যবহার করা হয়
ctrl + wনির্দিষ্ট কোন ট্যাব বন্ধ করার জন্য ব্যবহার করা হয়
ctrl + dকোন নির্দিষ্ট ওয়েব সাইট পেইজকে বুকমার্ক করতে গেলে এ কমান্ড ব্যবহার করা হয়
alt + dএটি খুবই গুরুত্বপূর্ণ। google.com লিখতে গেলে আমরা কার্সর অ্যাড্রেসবারে রাখার জন্য মাউস ব্যবহার করে ক্লিক করি।
শুধু alt + d চেপে নিমিষেই এ কাজটি করে ফেলা যায়।
টেবিল-২

উল্লেখ্য, উপরোক্ত টেবিলের কমান্ডগুলো Lower case (ছোট অক্ষর) আকারে দেখানো হয়েছে। বাস্তবিক ব্যবহারের সময়ে Upper case (বড় হাতের) অক্ষর হতে হবে এমন কোন ব্যাপার নেই। আপনি কমান্ডগুলো নির্ভুলভাবে ব্যবহার করলেই কমান্ডগুলো কাজ করবে। উল্লিখিত কমান্ডগুলোতে স্পেস বা অন্য কোন অক্ষর ব্যবহার করলে কমান্ডগুলো কাজ করবে না।

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News