আজকে আপনাদের Floppy Disk এর গল্প শোনাব

Share

আমরা সব সময় কম্পিউটারের সমস্যা বা সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব ব্যাপারটা কিন্তু একদমই তেমন না। কখনো কখনো আমরা কম্পিউটার যে আমাদের একটা শৈশবের অংশ ছিল ওই সময়গুলো নিয়েও কথা বলব। কম্পিউটার পেশায় আসাটা ছিল পুরোপুরি অনিশ্চিত। কিন্তু ঊনিশ শতকের শেষের দিকে যাদের জন্ম তারা আসলে কম্পিউটারের মূল অনুভূতিগুলো বুঝতে পেরেছে। কম্পিউটারের যে একটা গন্ধ আছে অথবা কম্পিউটারের যে একটা প্রাণ আছে সেটা এদের থেকে ভালো অন্য কোন প্রজন্ম জানতে পারবে না।

যাই হোক, আজকে আপনাদের Floppy Disk এর গল্প শোনাব। Floppy Disk? জ্বি পেনড্রাইভ যখন ছিল না তখন আমরা ফাইল আদান প্রদান করতাম Floppy Disk এর মাধ্যমে। তবে অবাক হবেন শুনে, যখন আপনি জানবেন যে,

Floppy Disc এর জায়গা ছিল মাত্র 1.44Mb মেগনেটিক স্টোরেজ। বর্তমান সময়ে আমরা কি না ব্যবহার করছি 128GB পেনড্রাইভ।

তো চলুন বিস্তারিত যাওয়ার আগে Floppy Disk ডিভাইসটিকে দেখে নেই।

FloppyDisc
ছবি-১ : Floppy Disc (1.44Mb) (গুগল হতে সংগৃহিত)

সম্ভবত ২০০৯ পর্যন্ত Floppy Disc এর ব্যবহার সর্বশেষ দেখেছিলাম। ২০০৮ এর শেষে পেনড্রাইভ বাজারে আসতে শুরু করে। ওই সময় প্রথম যে পেনড্রাইভটি কম্পিউটার বাজারে প্রচলিত হয়েছিল সেটার পরিমাণ ছিল ৮ মেগাবাইট, ১৬ মেগাবাইট, ৩২ মেগাবাইট এবং ৬৪ মেগাবাইট। ছবি-১ যে Floppy Disc টি দেখতে পাচ্ছেন এ ডিস্কের তথ্য রিড-রাইট করার জন্য FDD (Floppy Disc Drive) নামে একটি ডিভাইস ছিল। এটি CPU (Central Processing Unit) এর ভেতর ইন্সটল করা থাকত। অনেকটা বর্তমান সময়ের HDD (Hard Disk Drive) এর মতো করে। FDD ডিভাইসটিকে এক পলকে দেখে নেই।

FloppyDisc Drive
ছবি-২ : FDD (গুগল হতে সংগৃহিত)

Floppy Disc শুরু ইতিহাস

১৯৬০ সালে প্রথম Floppy Disc তৈরি হয়েছিল। প্রথম এই ডিস্কটি ছিল ৮ ইঞ্চি লম্বা তবে আমাদের এ ব্লগ পোস্টে যে Floppy Disc নিয়ে আলোচনা করছি সেটা সাইজ কিন্তু ৮ ইঞ্চি লম্বা ছিল না, সেটি ছিল ৩.৫ (সাড়ে তিন) ইঞ্চি। এছাড়াও ৮ ইঞ্চি এবং ৩.৫ ইঞ্চির মাঝেও ১৯৭৬ সালে ৫.২৫ ইঞ্চির Floppy Disc বাজারজাত হয়েছিল।

ব্যবসায়ীক উদ্দেশ্যে ১৯৭১ সালে IBM প্রথম Floppy Disc এবং Floppy Disc Drive বাজারজাত করে। ১৯৮০ সনের শুরুতে ৩.৫ ইঞ্চি Floppy Disc এর ব্যবসায়ীক যাত্রা শুরু হয়। এর ভেতর বিভিন্ন সাইজ বা ডেটা বহন সমর্থিত অনেক ড্রাইভ বাজারে এসেছে।

তবে 1.44Mb ডেটা সমর্থন করে এ ডিভাইসটি কিন্তু ওই সময় বহুল প্রচলিত একটি ডিস্ক ছিল। এ ডিস্কের মাধ্যমে ডেটা আদান প্রদান, অপারেটিং সিস্টেম রিপেয়ার, BIOS হালনাগাদসহ ইত্যাদি কাজে ব্যবহার করা হতো। Windows 98 স্টার্টআপ ডেটা মিসিং হলে এই Floppy Disc এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা যে অপটিক্যাল ডিস্ক (CD/DVD) সম্পর্কে জানি। CD/DVD আসার আগ পর্যন্ত Floppy খুবই জনপ্রিয় ছিল।

3.5 ইঞ্চি Floppy Disc এর গঠন

Floppy Disc টির সাইজ ছিল ৩.৫ ইঞ্চি। ছবি-১ দেখে বুঝতে পারছেন এ ডিস্কটির প্রাথমিক গঠন। পুরো ডিস্কটিকে প্লাস্টিক বডি দিয়ে আবৃত। আবৃত এ অংশটিকে Housing বলা হয়। এতে ঠিক উপরের দিকে রয়েছে একটি সাটার, সেটা কি না অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ডিস্ক ড্রাইভের ভেতর প্রবেশ করালে সাটারটি বাম পাশে সরে যায়। এর ভেতর রয়েছে একটি মেগনেটিক ডিস্ক। এ মেগনেটিক ডিস্কটিকে মটরের মাধ্যমে ঘুরার জন্য রয়েছে বৃত্তাকার একটি হাব। Floppy Disc টিকে প্রটেকশন দেয়ার জন্য একটি ট্যাবও রয়েছে। যেটাকে রেড-রাইট ট্যাব বলা হয়। পেনড্রাইভের মতো করে একটি ফরম্যাটও করা যায়। তবে এ খুবই সংবেদনশীল একটি ডিভাইস। হাত থেকে পড়ে গেলে বা সামান্য আঘাত পেলে ডিভাইসটি নষ্ট হয়ে যাবার সম্ভাবনা ছিল। কম্পিউটার বাজারে 1.44Mb ডিস্কের প্রচলত খুব বেশি থাকলেও সনি এবং ফুজি ১৯৯৮ এর শেষ সময়ে 150/200Mb এর ডিভাইস বাজারজাত করেছিল। তবে ২০০১ সালে এসে উক্ত ডিস্কটির ব্যবহার বন্ধ করে প্রতিষ্ঠানদ্বয়।

Floppy Disc এর ব্যবহার যেমটা ছিল

Floppy Disc খুবই সেনসেটিভ ডিভাইস। খুব যত্ন করে ব্যবহার করতে হতো। ছবি-২ দেখতে পাচ্ছেন। এটি Floppy Disc Drive হার্ডওয়্যার ডিভাইস। ছবি-১ এ ডিস্কটি চেপে ড্রাইভে প্রবেশ করাতে হয়। Floppy Disc এর সময়ে My Computer এ একটি ড্রাইভ থাকতো। কম্পিউটারের ড্রাইভের ঠিক নিচেই Floppy ড্রাইভ আইকন দেখা যেত। ডিস্ক প্রবেশ করার পর ডাবল ক্লিক করে প্রবেশ করার পর ড্রাইভের তথ্যগুলো দেখা যেত। ব্যবহার শেষে ছবি-২ এর দৃশ্যমান ড্রাইভের Eject বাটন চেপে খুলতে হতো প্রবেশ করানো ডিস্কটি।

Solaiman Hossain
Solaiman Hossain
Founder & author techno29.com

Read more

Local News